শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নৌ ও বিমান বাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩ আগস্ট) নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নৌ ও বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস এবং শান্তিকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও জাতীয় প্রয়োজনে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী নিরাপত্তা সংকটে দুই বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ও সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ কারণে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে তারা সক্ষম হয়েছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাহিনীগুলো সংবিধানের প্রতি অঙ্গীকার রেখে যেকোনো জাতীয় সংকট ও দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে থাকবে। তিনি নির্বাচনী পর্ষদকে দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার ও নৈতিকভাবে দৃঢ় কর্মকর্তাদেরকে নেতৃত্বে আনার আহ্বান জানান।

নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপণ করে নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।

ভোরের আকাশ/এসএইচ

নৌ-বাহিনীবিমান বাহিনীপ্রধান উপদেষ্টাউদ্বোধন

শেয়ার করুন: