শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচন সবার জন্য মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা জাতীয় নির্বাচনের একটা মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ভোটগ্রহণ চলাকালে উঠে আসা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, কোনও পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি। উপাচার্য মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি, খুব ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে মিডিয়ায় যা দেখেছি, তাতে সব ঠিকঠাকভাবে হচ্ছে বলে মনে হয়েছে।

ডাকসুর পরে জাকসু নির্বাচন এবং এরপর জাতীয় নির্বাচন সামনে রেখে এসব নির্বাচন মডেল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এখানে ভোট দিচ্ছে তারা সবাই শতভাগ শিক্ষিত সমাজের অংশ। জাতীয় নির্বাচনকে সরাসরি এর সঙ্গে মেলানো যাবে না। তবে এটি একটি মডেল হিসেবে কাজ করবে। এখানে যারা প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে কাজ করছেন, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে সে সুযোগ সবসময় থাকে না।

তিনি আরও বলেন, অনেক বছর পর একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি, এটি সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

ভোরের আকাশ/এসএইচ

ডাকসুস্বরাষ্ট্র উপদেষ্টানির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: