গণতান্ত্রিক অগ্রযাত্রায় ধর্মীয় ভেদাভেদ বড় বাধা: তথ্যমন্ত্রী

স্বাধীনতার পক্ষে-বিপক্ষের কৃত্রিম মেরুকরণ ভেঙে যে গণতান্ত্রিক অর্জন হয়েছে, ধর্মীয় ভেদাভেদ সেই অর্জনকে ব্যাহত করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন। শনিবার (১৩ জুন) দুপুরে কাকরাইলে ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
বিভেদহীন বাংলাদেশ প্রত্যাশা করে তিনি বলেন, নিজস্ব বয়ান প্রতিষ্ঠা করতে ইতিহাস বিকৃতকারীরা পরবর্তীতে দেশ থেকে পালাতে বাধ্য হয়।
এ সময় গতকাল দীনেশ ত্রিবেদীর মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশের আঞ্চলিক স্বার্থে সার্কের কার্যক্রম উপেক্ষা করে দেয়া যেকোনো পরামর্শ সন্দেহজনক। অনুষ্ঠানে যোগ দিয়ে বাজেট নিয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
ভোরের আকাশ/জেআ