শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যেই একটি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করেছি। নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা প্রদান করে, কারো কোনো অবহেলা বা নেগলিজেন্স আচরণ ধরা পড়লে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। আগে সাধারণভাবে জিডি করা হতো, এবার তা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

তিনি বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা হলো, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ যদি অনৈতিক কাজে জড়িত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হোক বা অন্য কোনো হত্যাকাণ্ড হোক, সবই আইনের আওতায় আসবে।

অবৈধ অস্ত্র নিয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। রাউজানে অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছি।

ভোরের আকাশ/মো.আ.

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনস্বরাষ্ট্র উপদেষ্টাপুলিশ

শেয়ার করুন: