শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, কিছু পরাজিত গোষ্ঠী নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা প্রতিরোধে ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “যখনই নির্বাচন আয়োজনের দিক এগোচ্ছি, তখনই নানা ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠছে। তারা গণ্ডগোল বাধিয়ে রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে চায়। কিন্তু গণতান্ত্রিক ঐক্য এমন এক শক্তি, যাকে ছিন্ন করা যাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট।”

ড. ইউনূস আরও বলেন, “সমাজের সব গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টাকে নির্বাচনী প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন—জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ (মার্কসবাদী) নেতা মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বৈঠকের শুরুতে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

ভোরের আকাশ/হ.র

ঐক্যবদ্ধ থাকতে হবেপ্রধান উপদেষ্টা

শেয়ার করুন: