শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা
আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্ট মাসে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এটি একটি দ্বিপাক্ষিক সফর হিসেবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, মূলত জুলাই মাসেই সফরের পরিকল্পনা ছিল। তবে সে সময় দেশে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় সফরটি আগস্টে স্থানান্তর করা হয়েছে।

আসিয়ান (ASEAN) সম্পর্কে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখনো আসিয়ানের পূর্ণ সদস্য হওয়ার পথে অনেকটা পেছনে রয়েছে। তবে এই আঞ্চলিক সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে এবং এ লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

প্রধান উপদেষ্টা

শেয়ার করুন: