শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাটপণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে। একই সঙ্গে পাট চাষে কৃষকদের আগ্রহও বাড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জেডিপিসি মিলনায়তনে আয়োজিত চীন-বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চীনের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ সহযোগিতার মাধ্যমে চীনে বাংলাদেশের পাটপণ্যের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের অভিজ্ঞতা, প্রযুক্তি ও সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে দেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব।

আরও পড়ুন

ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চাইল বাংলাদেশ

টেক্সটাইল খাতের উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরিতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণ করা গেলে একদিকে পাটের চাহিদা ও দাম বাড়বে, অন্যদিকে কৃষকরাও পাট চাষে আরও উৎসাহিত হবেন।

ভোরের আকাশ/জেআ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শেয়ার করুন: