শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : প্রধান উপদেষ্টা
বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : প্রধান উপদেষ্টা

মালয়েশিয়া সফরকালে চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যদি নির্বাচন বৈধ না হয়, তাহলে সেটির কোনো মূল্য নেই।” তিনি প্রতিশ্রুতি দেন, সকলের কাছে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। সাক্ষাৎকারটি বুধবার (১৩ আগস্ট) প্রকাশিত হয়।

ড. ইউনূস বলেন, “আমাদের লক্ষ্য— গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। আমরা সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। তবে রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিনের অপব্যবহার ও কারচুপির কারণে এখনো অনেক সংস্কার প্রয়োজন।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আঞ্চলিক কূটনীতি নিয়েও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে হাসিনার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি মোদিকে বলেন, “হাসিনাকে রাখতে পারেন, তবে তার বিরুদ্ধে বিচার চলবে।” একইসঙ্গে তিনি সতর্ক করেন, হাসিনার সমর্থকদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে ড. ইউনূস জানান, বাংলাদেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে, একইভাবে ভারতের সঙ্গেও ইতিবাচক সম্পর্ক চান তিনি। ভারতসহ যেকোনো দেশ চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে বলে উল্লেখ করেন তিনি।

 

ভোরের আকাশ/হ.র

প্রধান উপদেষ্টা

শেয়ার করুন: