শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খড়ে আটকে ট্রেনের চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদযাত্রায় সার্বিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তবে ট্রেন লাইনের ওপর শুকাতে দেওয়া খড়ে আটকে একটি ট্রেনের চাকা স্লিপ করায় কয়েকটি ট্রেন বিলম্বিত হয়েছে বলে জানান তিনি। রোববার (২৪ মে) ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সকাল থেকে মাত্র দুই থেকে তিনটি ট্রেন কিছুটা দেরি করেছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা স্লিপ করে। ট্রেন লাইনের ওপর খড় শুকানোর জন্য ছড়িয়ে রাখায় এ পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে রিলিফ ট্রেন পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনার জেরে একটা ট্রেন ২০ মিনিট, একটা প্রায় এক ঘণ্টা এবং আরেকটা দুই ঘণ্টার মতো বিলম্ব হতে পারে। তবে বাকিগুলো ঠিকভাবে চলাচল করছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান চাহিদার তুলনায় ট্রেন, রেললাইন, লোকোমোটিভ ও কোচের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করতে পারে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ সক্ষমতা বাড়িয়ে আরও প্রায় চার হাজার যাত্রীর যাতায়াতের সুযোগ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, লাখ লাখ মানুষের ট্রেনে যাতায়াতের ইচ্ছা থাকে। সেই তুলনায় সক্ষমতা সীমিত, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

রেলপথ মন্ত্রী বলেন, দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ রেলপথগুলো চিহ্নিত করে ঈদের আগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেললাইন যাতে ডিরেলমেন্ট বা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে না পড়ে, সেজন্য সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

তিনি বলেন, আশা করছি, বর্তমান পরিস্থিতিতে বড় কোনো বিপর্যয় হবে না। আমাদের ব্যবস্থাপনায় সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে। অনেক জায়গায় রেললাইনের ওপর খড় শুকানো হয়। সেগুলো সরাতে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় রেলকর্মীদের। এছাড়া দেশের সব স্টেশন এখনও পুরোপুরি নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা সম্ভব হয়নি, জানান মন্ত্রী।

আরও পড়ুন

তথ্যের জগৎ এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই: তথ্যমন্ত্রী

শেখ রবিউল আলম বলেন, যে সীমাবদ্ধতা আছে, সেটার মধ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আগের তুলনায় পরিবেশ ও সেবার অনেক উন্নতি হয়েছে। যাত্রীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, টিকিট বিক্রিতে এবার অনিয়ম বা সিন্ডিকেটের অভিযোগ পাওয়া যায়নি। অনলাইনভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে আগে আবেদনকারীদের টিকিট নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

ভোরের আকাশ/ইউএম

রেলমন্ত্রী

শেয়ার করুন: