শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেহেরিনের আত্মত্যাগের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

গতকাল বুধবার ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিক্ষিকা মাহরিন চৌধুরীর আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক মেহেরিন চৌধুরী, যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যেও ফিরে যান। তার অসামান্য সাহস ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের সমবেদনা জানাবেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন, এ দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি। নিহত প্রতিটি প্রাণ, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।

ভোরের আকাশ/এসএইচ

আনোয়ার ইব্রাহিমমাহরিন চৌধুরীমাইলস্টোন স্কুলশোকমালয়েশিয়া

শেয়ার করুন: