টিএমএসএস আয়োজনে
বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

টিএমএসএস কার্যক্রম-২ এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে গতকাল টিএমএসএস বাগবাড়ী মাদলা শাখা অফিসে গ্রুপ সভানেত্রী ও কিশোর-কিশোরীদের নিয়ে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান, টিএমএসএস পরিচালক মোঃ আতিকুর রহমান, পরিচালক আব্দুস সালাম, অধ্যক্ষ জি আর এম মাসুদ রানা সহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধে যথাযথ ভূমিকা রাখবেন মর্মে অঙ্গীকার করেন।
ভোরের আকাশ/এনউব