শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে সিইসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির মধ্যে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।

রবিবার বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, বৈঠকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। রয়েছেন ইসি সচিব আখতার আহমেদও।

এর আগে গত ২৬ অক্টোবর কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ফেব্রুয়ারির নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদারদের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে গেল জুনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

ভোরের আকাশ/তা.কা


 

কমনওয়েলথমহাসচিবসিইসি

শেয়ার করুন: