সুপ্রিম কোর্টের নতুন সময়সূচী ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তৈরি জ্বালানি সংকট মোকাবেলায় দেশজুড়ে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এবার সুপ্রিম কোর্ট নতুন সময়সূচী ঘোষণা করেছে। এখন থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত।
পাশাপাশি সুপ্রিম কোর্টের অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গতকাল (রোববার) থেকেই সরকারি-বেসরকারি অফিসের সময় ১ ঘন্টা কমিয়ে এনেছে বাংলাদেশ সরকার। নতুন সময়সূচী অনুযায়ী, সপ্তাহের ৫ কর্মদিবসে (রোববার থেকে বৃহস্পতিবার) সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
অফিসের নতুন সময়সূচি জানিয়ে সরকারের প্রজ্ঞাপনঅফিসের নতুন সময়সূচি জানিয়ে সরকারের প্রজ্ঞাপন
পরিবর্তন এসেছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচীতেও। রোববার থেকে ব্যাংক কর্মকর্তাদের অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং গ্রাহকদের ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘন্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ভোরের আকাশ/এনএস