শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসীদের ভোটের অ্যাপ ‘ভোট বিডি’ উদ্বোধন নভেম্বরে

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রবাসীরা এতে নিবন্ধন করতে ১০ দিন সময় পাবেন বলেও জানান তিনি।

বুধবার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে ‘আউট অব কান্টি ভোটিং-ওসিভি’ বিষয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইনে মত বিনিময়সভা একথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অব কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি। নভেম্বরে এই অ্যাপটা লঞ্চ হবে। নভেম্বরের সেকেন্ড বা থার্ড উইকে আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, ওই সময় আমরা আগে থেকে সার্কুলার দিয়ে জানিয়ে দেবো কোন অঞ্চল থেকে কবে রেজিস্টার করতে পারবেন ভোটাররা। সাধারণভাবে আমরা সাত থেকে ১০ দিন প্রত্যেক রিজিয়নকে দেবো। সবশেষে আমরা চেষ্টা করবো আরও তিন থেকে সাত দিন সময় রাখার।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর এবারই প্রথমবারের বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনা হচ্ছে।

এ সময়ে ইসি সচিব আখতার আহমেদ, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরসহ অন্য কর্মকর্তারা এবং অনলাইনে হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

নির্বাচন কমিশননির্বাচনভোটার

শেয়ার করুন: