শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

চামড়া ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়াল সরকার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি বাড়িয়েছে সরকার। নতুন মজুরিকাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। আগের তুলনায় এ মজুরি বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ খাতের কর্মচারীদের ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার ৫২৫ টাকা। এ ছাড়া শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

গত সপ্তাহে চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল।

নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মোট মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। এ গ্রেডে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার টাকা।

এ ছাড়া চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা ও খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ২ হাজার ৯০০ টাকার এসব ভাতা সব গ্রেডের শ্রমিক সমান হারে পাবেন।

অন্যান্য গ্রেডের মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা এবং চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের মজুরি ১৭ হাজার ৯৪৫ টাকা।

অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।

আরও পড়ুন

পাকিস্তানে বন্দি ইমরান খানের মুক্তি চাইল জাতিসংঘ

এদিকে কর্মচারীদের জন্য নতুন মজুরিকাঠামোতে চারটি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। এ গ্রেডে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা।

শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা পাবেন। এ ছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

কর্মচারীচিকিৎসাশ্রমিক

শেয়ার করুন: