শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দক্ষতা উন্নয়নে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে: তথ্যমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়া হলে চলবে না; তাদের জ্ঞান, মেধা ও দক্ষতাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করেছে চোরগউসান ফর চিল্ড্রেন ও এডুকো।

তথ্যমন্ত্রী বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই যথেষ্ট নয়। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও চাকরির বাজার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘জব ক্রিয়েশন’, ‘জব এক্সটেনশন’ কিংবা ‘জব মার্কেট এক্সপানশন’—যে নামেই বলা হোক, এর মূল ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও উৎপাদননীতি। এসব নীতির সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব ও নীতিনির্ধারণ সরাসরি যুক্ত। তাই কর্মসংস্থানের সমস্যা সমাধানে শুধু দক্ষতা উন্নয়নের দিকে নজর দিলেই হবে না, চাকরির বাজার সম্প্রসারণের পথও চিহ্নিত করতে হবে।

তরুণদের নিজেদের দক্ষতা ও সক্ষমতাকে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার মানসিকতা তৈরির ওপর গুরুত্ব দেন জহির উদ্দিন স্বপন।

এ প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে জ্ঞান ও প্রযুক্তি নিয়ে এসে বাংলাদেশের জনশক্তিকে আধুনিক পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগের উদাহরণ তুলে ধরেন। তাঁর ভাষ্য, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাংকঋণ, বিদেশি জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সংযোগ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে সে সময় নতুন একটি শিল্পখাতের ভিত্তি তৈরি করা হয়েছিল।

মন্ত্রী বলেন, একজন রাষ্ট্রনায়কের এমন নীতিগত উদ্যোগের সুফল শুধু একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুটি উৎস পণ্য রপ্তানি ও প্রবাসী আয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সীমিত ভৌগোলিক পরিসরে বিপুল জনসংখ্যার এই দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ বাড়াতে নতুন নতুন শিল্প ও উৎপাদন খাত গড়ে তোলার বিকল্প নেই।

চাকরিপ্রার্থী তরুণদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্থনীতি, সমাজ, রাজনীতি ও জাতীয় স্বার্থ সম্পর্কেও ধারণা রাখার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, একজন তরুণের মধ্যে দেশের সামগ্রিক বাস্তবতা সম্পর্কে মৌলিক ধারণা না থাকলে সে হয়তো চাকরি পেতে পারে, তবে তার দক্ষতা ও সম্ভাবনা জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত নাও হতে পারে।

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক কারিকুলাম তৈরির সময় নৈতিকতা, দর্শন এবং বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কেও ধারণা দেওয়ার জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তরুণদের শুধু দক্ষ কর্মী হিসেবে নয়, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। একই সঙ্গে তাদের দক্ষতা উন্নয়নের পুরো প্রক্রিয়াকে জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে একদিকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে, অন্যদিকে অর্থনীতি, শিল্প ও উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি করে চাকরির বাজারও সম্প্রসারণ করতে হবে।

আরও পড়ুন

ঘোড়াঘাটে নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ বাবা গ্রেপ্তার

তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে রাষ্ট্র, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ। এ সময় আরও বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।

ভোরের আকাশ/জেআ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শেয়ার করুন: