শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৫, ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি
সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই এই কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে একযোগে কর্মবিরতি পালন করেন তারা।

ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর জানান, সকল দফতরেই কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন। অনেকেই এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জড়ো হন। সচিবালয়ের ভেতরের বেশ কয়েকটি দফতরেও কর্মীদের বসে থাকতে দেখা যায়।

এর আগে, গত বুধবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে নতুন একটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর রবিবার রাতে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ সরকারিভাবে জারি হলে তা বাতিলের দাবিতে আন্দোলনে নামে সচিবালয়ের কর্মচারীরা। গত শনিবার থেকেই চলছে তাদের আন্দোলন।

ভোরের আকাশ/এসএইচ

এক ঘণ্টার কর্মবিরতিকর্মকর্তা-কর্মচারীবাংলাদেশ সচিবালয়

শেয়ার করুন: