শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সাম্প্রতিক একটি নিরাপত্তা ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)–এর বরাতে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামে অবস্থিত আহমেদাবাদ হাই কমিশন ইন্ডিয়া (AHCI) সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাজনিত ঘটনার কারণে আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভিএসি চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

কর্তৃপক্ষ আরও জানায়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ সময় ভিসা প্রত্যাশীদের ধৈর্য ধারণ করার পাশাপাশি ভুয়া দালাল বা এজেন্টদের থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম অঞ্চলের ভারতগামী ভিসা প্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.


 

ভিসা অফিসচট্টগ্রামভারতীয় হাইকমিশনার

শেয়ার করুন: