শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য সবসময় প্রস্তুত: মহাপরিচালক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখের বেশি সদস্য সর্বদা প্রস্তুত রয়েছেন। তিনি বাহিনীর সদস্যদের আরও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, আত্মনির্ভরশীলতা ও আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা রেঞ্জ পরিদর্শন শেষে আয়োজিত দরবারে তিনি যুগোপযোগী প্রশিক্ষণ, যোগ্য সদস্য নির্বাচন এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাহিনীর নবগৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’কে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন।

মহাপরিচালক স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির অবদানের কথা স্মরণ করে বলেন, পার্বত্য ও সমতল অঞ্চলে আনসার-ভিডিপি শান্তি, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আমাদের দায়িত্ব কেবল নিরাপত্তা নিশ্চিত করা নয়; দেশের মানুষের সেবায় ৬০ লাখের বেশি সদস্যকে কার্যকরভাবে কাজে লাগানোই মূল লক্ষ্য।

এছাড়া, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার আশা প্রকাশ করেন।

সভায় কুমিল্লা রেঞ্জ পরিচালক মো. মাহবুবুর রহমানসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

ভিডিপিমহাপরিচালকআনসার

শেয়ার করুন: