শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে ফোনালাপ প্রধান উপদেষ্টার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী  সঙ্গে ফোনালাপ প্রধান উপদেষ্টার
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে ফোনালাপ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের গ্লোবাল এডুকেশনের বিশেষ দূত গর্ডন ব্রাউনের মধ্যে শুক্রবার (১৩ জুন) একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া এবং রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তা প্রধানভাবে উঠে আসে।

গর্ডন ব্রাউন বাংলাদেশের নেতৃত্বে চলমান অর্থনৈতিক পুনর্গঠনের প্রশংসা করে বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার পথে দেশের যে অগ্রযাত্রা, তা প্রশংসনীয়। তিনি ইউনূসের বিভিন্ন উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী শিশুদের শিক্ষার অভাব নিয়ে দুই নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রায় পাঁচ লাখ শিশুর শিক্ষাবঞ্চিত অবস্থাকে ‘একটি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা প্রজন্ম’ হিসেবে আখ্যায়িত করে তারা বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখার ওপর গুরুত্ব দেন।

ড. ইউনূস বলেন, “আমাদের নিশ্চিত করতে হবে এই শিশুরা যেন আশার আলো নিয়ে বেড়ে উঠতে পারে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়।” একইসঙ্গে তিনি রোহিঙ্গা জনগণের সহায়তায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গর্ডন ব্রাউন জানান, তিনি রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহী এবং তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা এতে কাজে লাগাতে প্রস্তুত। তিনি আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেন, যাতে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।

আলোচনার একপর্যায়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রয়াস ও শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের দিকেও উভয়ের আগ্রহ প্রকাশ পায়।

 

ভোরের আকাশ/হ.র

প্রধান উপদেষ্টা

শেয়ার করুন: