শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এক বৈঠকে ভারতকে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করে বলেন, গত বছরের গণঅভ্যুত্থানকে ভারত ইতিবাচকভাবে নেয়নি, যার ফলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে একমাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্ররা গত বছর যে গণআন্দোলন করেছে, ভারত সেটি মেনে নিতে পারেনি। ফলে আমাদের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো ভুয়া খবর প্রচার করেছে এবং প্রচারণা চালিয়েছে যে গণবিপ্লবটি ছিল একটি ইসলামি আন্দোলন।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের ভূমিকা দুই দেশের সম্পর্কে অস্থিরতা বাড়িয়েছে। তার ভাষায়, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি পরিস্থিতি জটিল করে তুলছেন। এতে উত্তেজনা বেড়েছে।

ড. ইউনূস বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোট সার্ককে পুনরুজ্জীবিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তবে তিনি দাবি করেন, ভারতের রাজনৈতিক অবস্থানের কারণে সার্ক কার্যত অচল হয়ে পড়েছে। একইসঙ্গে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, সর্বশেষ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। ২০১৬ সালে পাকিস্তানে নির্ধারিত সম্মেলনটি উরি হামলার পর ভারতের অংশগ্রহণ না করায় বাতিল হয়ে যায়। এরপর থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয়। অন্যদিকে ভারত বর্তমানে বিমসটেককে বেশি প্রাধান্য দিচ্ছে এবং এ জোটের মাধ্যমে বাংলাদেশসহ অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।

ভোরের আকাশ/এসএইচ

সমালোচনাপ্রধান উপদেষ্টানিউইয়র্কভারত

শেয়ার করুন: