ছয় দাবিতে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার পর বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরোনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় এই ঘটনার প্রতিবাদে কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা এসময় ‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’ 'আমরা সঠিক তথ্য জানতে চাই', 'আমার শিক্ষকদের গায়ে হাত কেন জবাব চাই'- এমন স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
ভোরের আকাশ/এসএইচ