রোহিঙ্গা শিবির পরিদর্শনে ডাচেস অব এডিনবার্গ সোফি

কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
তিনি এসময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং রোহিঙ্গাদের জীবনমান, নিরাপত্তা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজারে যান ডাচেস অব এডিনবার্গ সোফি।
এ দিন সকালে ঢাকায় আসার পর দিনভর বিভিন্ন ককর্মসূচিতে অংশ নেন তিনি। সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী।
তিনি সোমবার তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন।
ভোরের আকাশ/ইউএম