খাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী অভিযোগ করেন, চলমান ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন। এ ঘটনায় তারা মামলা করবেন বলেও জানান তিনি।
গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের ঘটনা বিভিন্ন দিক থেকে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ইউএম