শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাপ্রধান প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে যান। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। সাক্ষাৎ শেষে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে গত রোববার (৩১ আগস্ট) সকালে সেনাপ্রধান দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ২১ আগস্ট চীনের সরকারি সফরে যান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (PLA) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের কৌশলগত সহযোগিতা, সামরিক শিল্পের উন্নয়ন এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহায়তার বিষয়ে আলোচনা হয়। সফরের সময় PLA সদরদপ্তরে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এদিকে, দেশের রাজনীতিতে উত্তেজনা বেড়েছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। রোববার দেশের প্রধান তিন রাজনৈতিক দল- বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠকটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

ভোরের আকাশ/এসএইচ

প্রধান উপদেষ্টাসেনাপ্রধানরাষ্ট্রপতি

শেয়ার করুন: