শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে’

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে সকল সদস্যকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, আনসার ও ভিডিপি একমাত্র বাহিনী, যারা নিয়মিত বাহিনীর সদস্য নন। সমাজে তারা সাধারণ জীবনযাপন করেন। শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে নিজ নিজ জীবন-জীবিকা থেকে বের হয়ে দেশের সেবায় নিয়োজিত হন। প্রথমবারের মতো প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে আনসারের ২ থেকে ৩ জন সদস্যকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। নির্বাচনের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য সুরক্ষা অ্যাপসে জানানো হলে মোবাইল ট্র্যাকিং ফোর্স দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয় ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে, যা উপজেলা পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালনে ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য মোতায়েন থাকবেন।

নির্বাচনআনসার-ভিডিপি

শেয়ার করুন: