শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি
ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি

প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের রমজান শুরুর আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, অর্থাৎ ভোটের আনুমানিক দুই মাস আগে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ড্রোন প্রভাবিত করতে পারবে না। তিনি জানান, এআই ব্যবহার করে মিথ্যা তথ্য, গুজব ও বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য আচরণবিধিতে নতুন বিধান সংযোজন করা হয়েছে, যা প্রার্থী ও রাজনৈতিক দলের পাশাপাশি তৃতীয় পক্ষকেও লক্ষ্য রাখবে। এ নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা এজেন্ট ভোটের সময় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবে না। তবে প্রয়োজনে কমিশন নিজে সীমিত আকারে ড্রোন ব্যবহারের চিন্তা করছে।

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, দেশের প্রায় ৪৫ হাজার কেন্দ্রে ক্যামেরা বসানো ব্যয়বহুল ও জটিল একটি প্রক্রিয়া। তাই কমিশন বিকল্প ব্যবস্থার বিষয়ে ভাবছে। এর মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া বা বিদ্যমান ক্যামেরা ব্যবহারের মতো প্রস্তাব বিবেচনায় রয়েছে।

নতুন নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, আসন্ন সংসদ নির্বাচনে ১৮ থেকে ২০ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক আরপিও (নির্বাচনী আইন) সংশোধনের ফলে, ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 

ভোরের আকাশ/হ.র

নির্বাচন

শেয়ার করুন: