শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৬ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
৬ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত ৫ মে’র পরিবর্তে তিনি ৬ মে মঙ্গলবার দেশে ফিরবেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি মহাসচিবের নির্দেশে জানিয়েছেন যে, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে যাত্রা শুরু করে ৬ মে ঢাকায় পৌঁছাবেন।


জানা গেছে, কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে পৌঁছাবেন।


উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরবর্তীতে করোনা মহামারির সময়ে সরকার তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দিলেও তিনি কার্যত গৃহবন্দি অবস্থায় ছিলেন।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর তিনি যে দুটি দুর্নীতির মামলায় দণ্ডিত ছিলেন, সেগুলোর রায় আদালত বাতিল করে।


চিকিৎসার জন্য চলতি বছরের ৮ জানুয়ারি তাকে লন্ডনে নেওয়া হয়, যেখানে তিনি টানা ১৭ দিন একটি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন। পরে ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসভবনে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন পর এবারই প্রথম তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন।


ভোরের আকাশ//র.ন

লন্ডনকাতারবিমান বাংলাদেশ এয়ারলাইন্সখালেদা জিয়া

শেয়ার করুন: