শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এ বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ, যখন দেখা যাবে?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এ বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে চন্দ্রগ্রহণটি শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে।

রোমাঞ্চকর অভিজ্ঞতারই সাক্ষী হতে চলেছি আমরা, কারণ ৭ সেপ্টেম্বর রাতে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য— ব্লাড মুন বা রক্তিম চাঁদ। এটি শুধু একটি চন্দ্রগ্রহণ নয় বরং প্রকৃতির এক বিস্ময়কর নাট্যমঞ্চ। যেখানে চাঁদ রূপ নেবে এক জাদুকরী রঙে আর আপনি হতে পারেন তার এক সরাসরি দর্শক।

বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে (রোববার ও সোমবার) (৭ ও ৮ সেপ্টেম্বর) এই দুই রাতজুড়ে। তবে বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে এবং চলবে পরদিন ভোর পর্যন্ত, মোট সময়কাল ৭ ঘণ্টা ২৭ মিনিট।

এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হলো ৮২ মিনিটের জন্য চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। এই সময়েই চাঁদ রক্তিম রঙে রূপ নেবে, যা বিজ্ঞানীদের ভাষায় ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

বাংলাদেশ থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ
রোববার থেকে সোমবার অর্থাৎ সাত থেকে আট সেপ্টেম্বর তারিখে হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে। আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন।

ঢাকায় চন্দ্রগ্রহণের কবে, কখন
ঢাকায় স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রোববার রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একইদিন রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে।

কোথা থেকে দেখা যাবে?
এই বিরল দৃশ্য শুধু বাংলাদেশ থেকেই নয়, পুরো এশিয়া, ইউরোপের কিছু অংশ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল থেকেও দেখা যাবে। মানে, একযোগে কোটি কোটি মানুষ রাতের আকাশে তাকিয়ে থাকবে এই রক্তিম জাদুর সাক্ষী হতে।

কেন হয় ব্লাড মুন?
চাঁদের রক্তিম রঙের পেছনে রয়েছে এক চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর বায়ুমণ্ডলের মাধ্যমে প্রতিফলিত লালচে আলো তখন চাঁদের পৃষ্ঠে পড়ে, আর তখনই চাঁদ হয়ে ওঠে তামাটে বা রক্তিম লাল।

এই ঘটনাই তৈরি করে ব্লাড মুনের নাটকীয় রূপ— রোমাঞ্চকর, রহস্যময় এবং নিঃসন্দেহে সৌন্দর্যে পরিপূর্ণ।

জেনে নিন কীভাবে উপভোগ করবেন ব্লাড মুন?

অবস্থান : খোলা আকাশের নিচে বা উঁচু জায়গায় থাকলে দেখা সহজ হবে।

সময় : বাংলাদেশ রাত ৮টার পর থেকেই আকাশে নজর রাখুন।

যন্ত্রপাতি : খালি চোখেই দেখা যাবে, তবে টেলিস্কোপ বা দুরবিন থাকলে অভিজ্ঞতা আরও চমকপ্রদ হবে।

ছবি তোলার সুযোগ : ফটোগ্রাফারদের জন্য এটি একটি সোনার সুযোগ— আকাশের এক অনন্য মুহূর্তকে বন্দি করার জন্য। তাই আজ রাতে আকাশে চোখ রাখুন । হয়তো আপনি দেখতে পাবেন এমন একটি দৃশ্য, যা সারাজীবন মনে থেকে যাবে।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

ভোরের আকাশ/মো.আ.

চন্দ্রগ্রহণবাংলাদেশ

শেয়ার করুন: