শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটাররা ‘সুন্দরভাবে’ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আমি এখনো একজন ব্যক্তিও পাইনি যিনি বলেছেন, ‘আমি ইলেকশনে ভোট দিতে পারিনি’। আমি অনেককে জিজ্ঞেস করেছি, এ কথা কেউ বলেনি।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে সোমবার (১৬ মাচ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোটগ্রহণের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাধারণ ভোটার, নারী ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে আলাপকালে তারা কোনো অভিযোগ করেননি। তবে নির্বাচন ভালো হলেও সাধারণত ভোট শেষ হওয়ার পর কিছু ‘রাজনৈতিক’ আপত্তি উঠেছে।

নির্বাচনের পর এক সাবেক সহকর্মীর ফেসবুক পোস্ট তুলে ধরে সিইসি বলেন, তিনি পোস্ট দিয়েছেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি কী কালি লাগিয়েছেন? এই কালি তো উঠছে না। এখন আমার ভয় হচ্ছে, সামনের লোকাল গভর্নমেন্ট ইলেকশন। এই কালি নিয়ে আমি ভোট দিতে গেলে ধরা পড়ে যাব। আমি লোকাল ইলেকশনে ভোট দিতে পারব কি না।

দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না উল্লেখ করে তিনি বলেন, নারীদের ঘরের কাজের অবদান যদি আর্থিক মূল্যে (মনিটাইজ) হিসাব করা হতো, তবে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় তিনগুণ বেশি হয়ে যেত। নারী অফিসারদের বিরুদ্ধে এখন পর্যন্ত পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ ওঠেনি বলেও জানান সিইসি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ।

ভোরের আকাশ/নি

সিইসি

শেয়ার করুন: