শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেলেন কাজী শাহ মুজাক্কের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক।

গত ২৯ মে ক্রোয়েশিয়ার মাননীয় প্রেসিডেন্ট জনাব জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করেন। এরপর সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে এক্সেকুয়াতুর প্রদান করেছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ক্রোয়েশিয়ার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে।

নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, এই নিয়োগ আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি এক মহৎ দায়িত্বও। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।

ক্রোয়েশিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি মনোরম দেশ, যা এড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত। দেশটির রাজধানী জাগরেব, জনসংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সুন্দর সমুদ্রতট এবং এক হাজারেরও বেশি দ্বীপের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত।

২০১৩ সালে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং ২০০৯ সালে ন্যাটোর সদস্য হয়। ২০২৩ সালে দেশটি শেনজেন জোন ও ইউরোজোনে অন্তর্ভুক্ত হয়। পর্যটনের পাশাপাশি ক্রোয়েশিয়ার অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও জাহাজ নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়ার পর দেশটি গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

ভোরের আকাশ/এসএইচ

অনারারি কনসালক্রোয়েশিয়াবাংলাদেশনিয়োগ

শেয়ার করুন: