সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় শেষে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিএনপিদলীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনএস