শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চক্ষু ইনস্টিটিউটে জুলাইয়ের আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৫, ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চক্ষু ইনস্টিটিউটে জুলাইয়ের আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ
চক্ষু ইনস্টিটিউটে জুলাইয়ের আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ

ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চিকিৎসক, কর্মচারীদের অনেকে আহত হয়েছেন বলে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক চিকিৎসক জানে আলম জানিয়েছেন।

বুধবার (২৮ মে) সকাল ১০টার পর থেকে সংঘর্ষ শুরু হলে রোগীর স্বজনরাও তাতে যোগ দেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের ডাকা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালের অবস্থা খুবই বাজে। কর্মচারীরা ইনসিকিউরড ফিল করায় কর্মবিরতি পালন করছে। আন্দোলনকারীরা তাদের ওপর হামলা করেছে, আবাসিক কোয়ার্টার ভাঙচুর করেছে।

জুলাই আহতদের একজন হিল্লোল বলেন, স্টাফরা আমাদের ও পাবলিকের ওপর হামলা করেছে। আমি ছেলেপেলেদের ঠেকাতে ব্যস্ত।

ঘটনার জেরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের অনেকেই নিরাপত্তার অভাবে আত্মগোপনে চলে গেছেন বলে জানান এক চিকিৎসক।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (তেজগাঁও) আলমগীর কবির বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে মঙ্গলবার ইনস্টিটিউট পরিচালকের কক্ষে ঢুকে আত্মহত্যার চেষ্টা করেন আন্দোলনে আহত চারজন। প্রায় দেড় ঘণ্টা পরিচালককে অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুইসাইড অ্যাটেম্পটকারীদের মধ্যে একজন পেট্রল নিয়ে আসায় নিরাপত্তা শঙ্কা আরও বাড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষপানকারী চারজন বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন এবং তারা শঙ্কামুক্ত।

ভোরের আকাশ/এসএইচ

জুলাই আন্দোলনচক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটআহতসংঘর্ষ

শেয়ার করুন: