শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইইনূস।

শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় তিনি এ নির্দেশ দেন। 

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়ে বার্তায় বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও নারায়ণগঞ্জেও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন।

ভূমিকম্পটি আঘাত হানার পরপর তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে প্রাথমিক তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও ফায়ার সার্ভিসের দেয়া এসব তথ্য শেয়ার করা হয়েছে। 

ক্ষুদেবার্তায় জানানো হয়, ভূমিকম্পের পর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। পরে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ভোরের আকাশ/মো.আ.

 

প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূসভূমিকম্প

শেয়ার করুন: