শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শক্তিশালী পাসপোর্টের র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়েছে। ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ রয়েছে ৯৪তম স্থানে। গত বছর এই অবস্থান ছিল ৯৭তম।

সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এই তালিকা তৈরিতে পাসপোর্টধারীদের ভিসামুক্ত, অন-অ্যারাইভাল এবং ই-ভিসা সুবিধার ওপর ভিত্তি করে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বছরের পাসপোর্ট শক্তিমত্তার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ)। তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯ দেশ)।

তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে
৪র্থ: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন (১৮৮ দেশ), 

৫ম: গ্রিস, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড (১৮৭ দেশ), 

৬ষ্ঠ: যুক্তরাজ্য (১৮৬ দেশ), 

৭ম: অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড (১৮৫ দেশ), 

৮ম: কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত (১৮৪ দেশ), 

৯ম: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া (১৮৩ দেশ), 

১০ম: আইসল্যান্ড, লিথুনিয়া, যুক্তরাষ্ট্র (১৮২ দেশ)

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি পাসপোর্টের অবস্থান উন্নতির এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণে আরও সুবিধা পেতে পারেন দেশটির নাগরিকরা।

ভোরের আকাশ/এসএইচ

পাসপোর্টবাংলাদেশ

শেয়ার করুন: