শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাশ্রয়ী জ্বালানি সমাধানে জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে দ্রুত অগ্রসর হতে হবে যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে এ কথা জানান তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারবে না। তাই বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রতি গুরুত্ব দিতে হবে।

কার্ল পেজ বলেন, পারমাণবিক শক্তি ও হাইব্রিড সিস্টেম নির্ভরযোগ্য ও শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহে সক্ষম। বার্জ ভিত্তিক পারমাণবিক চুল্লি সাশ্রয়ী ও কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন, যা দেশের শিল্প খাতকে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

অধ্যাপক ইউনূস বলেন, নতুন জাতীয় বিদ্যুৎ নীতি সৌরবিদ্যুৎ গ্রহণযোগ্যতা বাড়ানোর দিকে গুরুত্ব দেয়। তবে পারমাণবিক বিকল্প নেওয়ার আগে গবেষণা ও সম্ভাব্যতা যাচাই জরুরি। তিনি জোর দেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত হ্রাস করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

ভোরের আকাশ/তা.কা

প্রধান উপদেষ্টাগবেষণাড. মুহাম্মদ ইউনূসজীবাশ্ম জ্বালানি

শেয়ার করুন: