সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবিপ্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে সাবেক এই প্রতিমন্ত্রীকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
ভোরের আকাশ/ এনউব