নির্বাচনের প্রস্তুতি : সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যবহারকৃত ভোটের সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের শুরু থেকে ধাপে ধাপে বিভিন্ন সরঞ্জাম কমিশনের আগারগাঁও নির্বাচন ভবনে পৌঁছানো হচ্ছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব রাশেদুল ইসলাম জানান, ইতোমধ্যে লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় ও ছোট হেসিয়ান ব্যাগের সরবরাহ শুরু হয়েছে। বিশেষ করে বড় ও ছোট হেসিয়ান ব্যাগের চাহিদার সব সরবরাহ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সরবরাহের বিবরণ
লাল গালা: ২৩ হাজার কেজি চাহিদার এক চতুর্থাংশ সরবরাহ।
স্বচ্ছ ব্যালট বাক্সের লক: ৫০ লাখ চাহিদার ৫ লাখ সরবরাহ।
দাফতরিক সিল: ৮ লাখ ৪০ হাজার চাহিদার ৫ লাখ সরবরাহ।
মার্কিং সিল: ১৭ লাখ ৫০ হাজার চাহিদার ১ লাখ ৫০ হাজার সরবরাহ।
বড় হেসিয়ান ব্যাগ: ৭০ হাজার চাহিদার সব সরবরাহ।
ছোট হেসিয়ান ব্যাগ: ১ লাখ ১৫ হাজার চাহিদার সব সরবরাহ।
ব্রাস সিল ও গানি ব্যাগ: রিটেন্ডারের কারণে সরবরাহ বিলম্ব।
ইসি কর্মকর্তা জানান, ভোটের সামগ্রীর বেশিরভাগ সরবরাহ কমিশনের মাধ্যমে করা হয়। তবে কিছু মনোহরি সামগ্রী রিটার্নিং অফিসার স্থানীয়ভাবে সংগ্রহ করতে হয়। প্রতিটি কেন্দ্র ও বুথে ভোট পরিচালনার জন্য প্রায় ২১ ধরনের সামগ্রী- সুঁই-সুতা, দিয়াশলাই, আঠা, কলম ও প্লাস্টিকের পাতা সহ- প্রয়োজন।
নির্বাচন কমিশন আশা করছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনি সরঞ্জামের কেনাকাটা সম্পন্ন হবে। সরবরাহকৃত সামগ্রী ধাপে ধাপে আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসে পৌঁছে দেওয়া হবে এবং ভোটের আগে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ নিশ্চিত করা হবে।
ভোরের আকাশ/তা.কা