শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি ও গৃহায়নসহ ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্তসহ চার মন্ত্রণালয় নতুন সচিব পেয়েছে। তাদের মধ্যে দুইজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

বাকি দুই মন্ত্রণালয় হল- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগের সচিবদের মধ্যে একজনকে সরানো হয়েছে এবং একজন অবসরে গেছেন। আর ওএসডি থাকা একজনকে মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব বন্টন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রাথমিকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জেসমিন নাহারকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া আরেক সচিব হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। তাকে সচিব হিসেবে একই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে জাতীয় কমিটির নতুন সিদ্ধান্ত

অপরদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

পৃথক আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে মো. ওবায়দুর রহমানকে। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম গত ৩০ জুলাই অবসরে গেছেন।

ভোরের আকাশ/এনএস

মন্ত্রণালয়সচিবপদোন্নতি

শেয়ার করুন: