শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গি হামলার হুমকি নেই, তারপরও আমরা সতর্ক: র‌্যাব ডিজি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জঙ্গি হামলার কোনো থ্রেট (হুমকি) নেই, তারপরও আমরা সতর্ক অবস্থানে আছি বলে মন্তব্য করেছেন  র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষ্যে শেরেবাংলা নগর রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, সর্বাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবার নির্বাচনের মাঠে থাকবে। প্রযুক্তিগত সক্ষমতা অন্যান্য বারের চেয়ে বেশি। পুলিশ ২৫ হাজার বডি ক্যামেরা নিয়ে মাঠে থাকবে।

শহিদুর রহমান বলেন, যারা নির্বাচন বিধি লংঘন যারা করছেন তারা কিন্তু ধরা পড়ছেন। র‌্যাব মিলে সব বাহিনী এবার নির্বাচনে কাজ করছে। কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলে প্রত্যাশা করেন তিনি।

র‌্যাব ডিজি বলেন, কোনো কেন্দ্রে গণ্ডগোল হলে সেই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করবে রিটার্নিং অফিসার। পরবর্তীতে সেই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমাদের কোনো ঝুঁকি নাই। তবে ঝুঁকি তাদের আছে যারা জাল ভোট দিতে যাবে, গণ্ডগোল করার চেষ্টা করবে, যারা আইন অমান্য করবে, আইন লঙ্ঘন করবে। র‌্যাবের কোনো ঝুঁকি নাই।

ভোরের আকাশ/তা.কা

 

নিরাপত্তার‌্যাবনির্বাচন

শেয়ার করুন: