শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে ডাকাত আতঙ্ক,রাত জেগে পাহারা, ঘুম নেই গ্রামবাসীর

পিরোজপুর প্রতিননিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঐ আলি আলি খবর দারি রে.... রাত ১১ টার পর থেকেই পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে চোর-ডাকাতের আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন স্থানীয়রা। নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দিন ধরে প্রতিদিন পালাক্রমে এ পাহারা দিচ্ছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিটি পরিবার থেকে একজন করে মোট ১২ জন রাতে পাহারায় অংশ নেন। রাত গভীর হলে তাঁরা দলবদ্ধ হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে টহল দেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাহারাদারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে নির্জন রাত। রাতের কোন ফাঁকে নিজেরা খিচুরী রান্না করে খেয়ে নিয়ে আবার শুরু করে পাহারার কাজ।

পাহারাদারদের একজন মোঃ জসিম তালুকদার বলেন, স্বরূপকাঠি পৌর এলাকায় পুলিশের টহল তুলনামূলক বেশি থাকলেও ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গভীর রাতে পুলিশের উপস্থিতি কম। তাই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাহারা শুরু করেছেন তাঁরা। তিনি আরও বলেন, গ্রামের নিরাপত্তার জন্য সব সময় পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয়ভাবে এমন পাহারার ব্যবস্থা করা গেলে চুরি-ডাকাতির আশঙ্কা অনেকটাই কমে আসবে

আরও পড়ুন

পীরগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন, সফল চাষিদের পদক প্রদান

গ্রামবাসীরা জানান, নিজেদের জানমাল রক্ষার পাশাপাশি এ উদ্যোগের ফলে গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যও বেড়েছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, নেছারাবাদে চুরি-ডাকাতিসহ যেকোনো অপকর্ম রোধে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি গ্রামের সচেতন মানুষও নিজ নিজ এলাকায় পাহারা দিচ্ছেন। কেউ অপরাধ সংঘটনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

ভোরের আকাশ/এনউব

ডাকাত

শেয়ার করুন: