শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনেটের দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, দ্রুতই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ভোরের আকাশ/ইউএম