সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের বৈঠক আজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বুধবার সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এই তথ্য জানান।
জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এ বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
ভোরের আকাশ/এসএইচ