শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে আইন উপদেষ্টার প্রতিক্রিয়া

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল বিজয়ের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা লিখেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন, তাদের অভিনন্দন। অভিনন্দন জানাই এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীদের।

তিনি লিখেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে শিবির ট্যাগ দিয়ে অগণিত কর্মী ও সাধারণ শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক।

আসিফ নজরুল লিখেছেন, তিনি এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছেন এবং এজন্য নানা হুমকি ও আক্রমণের মুখোমুখি হলেও থামেননি।

উপদেষ্টা জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তার উপন্যাস ‘আমি আবুবকর’ মূলত এই থিমের ওপর লেখা হয়েছিল, যা একুশে বইমেলায় ১১ বার মুদ্রণ করতে হয়েছিল।

নবনির্বাচিত নেতাদের উদ্দেশে তিনি লিখেছেন, শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ, গণঅভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন।

ঢাবির আবাসিক পরিবেশের বেহাল অবস্থার প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা লিখেছেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজে যাওয়ার পথে বারান্দায় চৌকি-মশারি, ভাঙা টেবিল-চেয়ার দেখে তার কাছে বস্তির মতো মনে হতো, ক্যান্টিন মনে হতো লঙ্গরখানা।

সেই সঙ্গে তিনি নবনির্বাচিতদের প্রতি আশা প্রকাশ করে আরও লিখেছেন, ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করবেন।

ভোরের আকাশ/এসএইচ

ডাকসু নির্বাচনআইন উপদেষ্টা

শেয়ার করুন: