শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করতে কাজ চলছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে সংহতি প্রকাশকারী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করতে এবং নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ত করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আরব আমিরাতসহ কয়েকটি দেশে ‘ল’ফার্ম’ করা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে আটক ১৮৭৬ প্রবাসীকে ইতোমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, আমরা শুধুমাত্র মধ্যপ্রাচ্য বা আরব আমিরাতে আটকে থাকব না। বাংলাদেশের শ্রমবাজারকে আরও বিস্তৃত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারী শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া নিয়মিত করা হচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কেও তিনি জানান, পূর্ব সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। কেয়ারগিভারদের জন্য ৬ মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে দক্ষ কর্মী পাঠানো সম্ভব হয়।

রেমিট্যান্স সহজ করার বিষয়ে তিনি বলেন, প্রবাসীরা এখন সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন, এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে।

আসিফ নজরুল জানান, এক বছরের মধ্যে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে। আইনগত পরিবর্তন এবং সংস্কার কার্যকর হয়েছে, যদিও পুরো সংস্কার এক বছরে সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিকতা বজায় থাকলে সত্যিকারের সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে।

ভোরের আকাশ/এসএইচ

আসিফ নজরুলআইন উপদেষ্টামধ্যপ্রাচ্যপ্রবাসী

শেয়ার করুন: