শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত সফল হবে না: মাহদী আমিন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মাহদী আমিন
মাহদী আমিন

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত সফল হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। পোশাক শ্রমিকদের চলমান মজুরি ও বেতন সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

সোমবার (২ নভেম্বর)  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মাহদী আমিন দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন এবং উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দেন

স্ট্যাটাসে মাহদী আমিন উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়। এ শিল্পের মাধ্যমে দেশে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ও শিল্পটির বিকাশ এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে ভূমিকা রাখা হয় বলে উল্লেখ করেন তিনি।

মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর স্বল্পতম সময়ের মধ্যে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

গার্মেন্টস শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, সরবরাহব্যবস্থা এবং দেশের সামগ্রিক অর্থনীতি জড়িত উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, অন্যান্য খাতের বাস্তবতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।

এ লক্ষ্যে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গঠনমূলক আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায়সংগত, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে মজুরি নির্ধারণের উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল শিল্পে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। তার ভাষ্য, পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি ও নাশকতার মাধ্যমে শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, কারখানায় হামলা ও অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ও বক্স ভাঙচুর এবং যানবাহন ও বিভিন্ন স্থাপনায় হামলার মতো ঘটনা শ্রমিকদের স্বার্থবিরোধী। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে একটি পলাতক অপশক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করছে, এমন তথ্য-প্রমাণও উঠে এসেছে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

মাহদী আমিন বলেন, কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকেরা। এতে বেকারত্ব বাড়ার পাশাপাশি রপ্তানি আয় কমে যেতে পারে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, ভাঙচুর ও শিল্প ধ্বংসের মতো কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে।

আরও পড়ুন

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে শতভাগ সেবা ডিজিটাইজেশনের সুপারিশ

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। সহিংসতা, ভাঙচুর ও নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কথা জানান এই উপদেষ্টা। একই সঙ্গে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে সাধারণ শ্রমিকদের গুজব, বিভ্রান্তি ও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান মাহদী আমিন। তিনি বলেন, গার্মেন্টস খাত ও পারিপার্শ্বিক বাস্তবতা বিবেচনায় শ্রমিকদের যৌক্তিক ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার পাশে থাকবে। এই শিল্পের অগ্রযাত্রার সঙ্গে দেশের মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত বলেও উল্লেখ করেন তিনি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: