শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাগর-রুনির ছেলে মেঘের হাতে প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাগর-রুনির ছেলে মেঘের হাতে প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা
সাগর-রুনির ছেলে মেঘের হাতে প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ছেলে মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ দলিল তুলে দেওয়া হয়।

২০০৪ সালে আবেদন এবং ২০০৫ সালে অনুমোদনের মাধ্যমে সাগর সরওয়ার এই প্লট বরাদ্দ পান। ২০০৯ সালে মূল্য পরিশোধ সম্পন্ন হলেও দীর্ঘ সময় ধরে পরিবারকে জমি বুঝিয়ে দেওয়া হয়নি। অবশেষে উত্তরাধিকারসূত্রে মালিকানা পাওয়া সাগরের মা সালেহা মনির এবং ছেলে মেঘ আনুষ্ঠানিকভাবে দলিল গ্রহণ করেন।

দলিল হস্তান্তর উপলক্ষে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, তদন্তে দীর্ঘসূত্রিতা জনমনে হতাশা ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এজন্য আলোচিত এই মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দীর্ঘসূত্রিতার কারণে অনেক প্রমাণ নষ্ট হয়েছে বলে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে।

অনুষ্ঠানে মেঘ তার নিজের নকশা করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার (বার্তা সম্পাদক, মাছরাঙা টেলিভিশন) ও মেহেরুন রুনি (জ্যেষ্ঠ প্রতিবেদক, এটিএন বাংলা)। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

 

ভোরের আকাশ/হ.র

প্রধান উপদেষ্টা

শেয়ার করুন: