ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর।
রোববার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের মনিটরিং সেল পরিদর্শনের পর তিনি এমন মন্তব্য করেন।
সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কাজ করবে। নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর।
বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ভোরের আকাশ/ ইউএম