মুন কমপ্লেক্সের উন্নয়ন ও আধুনিকায়নে মন্ত্রীর তদারকি

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার পাটুয়াটুলীতে অবস্থিত ঐতিহ্যবাহী ‘মুন কমপ্লেক্স’ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
পরিদর্শনকালে মন্ত্রী ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তিটির ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও সার্বিক উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি সম্পত্তিটির আয় বৃদ্ধি ও সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী বোর্ডের সদস্য মো. ইশরাক হোসেন। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করা এবং ট্রাস্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ ধরনের তদারকি ও উন্নয়ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ