শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পানিসম্পদমন্ত্রীর কাছে বাপার ১৪ দফা সুপারিশ

তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা ব্যারাজে জাতীয় আলোচনার দাবি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা ব্যারাজ প্রকল্প নিয়ে জাতীয় পর্যায়ে উন্মুক্ত ও বিস্তৃত আলোচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

সংগঠনটি বলেছে, এসব মেগাপ্রকল্পে বিদেশি প্রেসক্রিপশনের চেয়ে দেশীয় বিশেষজ্ঞদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পাশাপাশি দেশের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে সরকার ও বিশেষজ্ঞদের কাছে ১৪ দফা সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে পানিসম্পদমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে বাপার এক প্রতিনিধিদলের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাপার নেতারা পানিসম্পদমন্ত্রীর কাছে ১৪ দফা সুপারিশসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

সভায় নদী ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি বাপার মতো পরিবেশবাদী সংস্থাকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, পরিবেশ ও নদী রক্ষার মতো বিশাল কাজ সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। তিস্তা ও গঙ্গা ব্যারাজ ইস্যুতে শিগগিরই সরকারি বিশেষজ্ঞ এবং বাপার বিশেষজ্ঞদের নিয়ে যৌথ বৈঠকের আশ্বাস দেন মন্ত্রী।

মতবিনিময়সভায় বাপার প্রতিনিধিদল দেশের নদ-নদীতে বিভিন্ন মেগাপ্রকল্পের বিরূপ প্রভাব, অপ্রয়োজনীয় স্লুইসগেটের কারণে নদীর প্রবাহ আটকে যাওয়া, বুড়িগঙ্গার দখল-দূষণ, বড়াল নদী ও চলনবিলের সংকট তুলে ধরে। এ ছাড়া ভবদহ ও বিল হরিণার দীর্ঘদিনের জলাবদ্ধতা, হাওরাঞ্চলের সমস্যা এবং ফুলজোড় ও করতোয়া নদীর বর্তমান করুণ দশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চলনবিলের অভ্যন্তরীণ নৌপথের একমাত্র পতিতমুখ বন্ধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে—বাপার এমন উদ্বেগের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। এ ছাড়া তিনি ভবদহ ও বিল হরিণা এলাকা সরেজমিনে পরিদর্শনের কথা জানান এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রিসভাতেও আলোচনার প্রতিশ্রুতি দেন।

বাপার সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদারের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি খুশী কবির, মহিদুল হক খান, অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, যুগ্ম সম্পাদক ড. হালিম দাদ খান, এস এম মিজানুর রহমান ও খন্দকার আজিজুল হক মনি।

১৪ দফা সুপারিশে যা আছে

আরও পড়ুন

খানখানাপুর রেলগেটে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসে সংঘর্ষ\ নিহত ২

বাপার পেশ করা স্মারকলিপিতে নদ-নদীর স্বাভাবিক উন্মুক্ত প্রবাহ নিশ্চিত করা, পোল্ডার ব্যবস্থার সংস্কার এবং নদীপ্রবাহের প্রতিবন্ধক স্লুইসগেট অপসারণের দাবি জানানো হয়। এতে বলা হয়, জাতীয় নদী রক্ষা কমিশনকে শুধু পরামর্শক প্রতিষ্ঠান না রেখে নির্বাহী ক্ষমতা দিতে হবে।

আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জোরালো কূটনৈতিক উদ্যোগের তাগিদ দিয়ে বাপা জানায়, তিস্তা পরিকল্পনা সম্পূর্ণ দেশীয় অর্থায়ন ও প্রযুক্তিতে গ্রহণ করা উচিত। একই সঙ্গে বর্ষা মৌসুমে গঙ্গা-পদ্মার পানি কেন গড়াই, মধুমতী ও বড়ালসহ শাখা নদীগুলোতে স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে না, তার মূল কারণ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ভোরের আকাশ/এনউব

তিস্তা মহাপরিকল্পনা

শেয়ার করুন: